
খুমী জনগোষ্ঠীকে নিয়ে জুম ঈস্থেটিকস কাউন্সিল (জাক)-এর বিশেষ সংকলন, প্রকাশিত এপ্রিল ২০০৪। সম্পাদনা করেছেন শান্তিময় চাকমা, গবেষণা ও অনুসন্ধানে সহযোগিতা করেছেন লেনু খুমী ও লেঙ্গুও খুমীসহ কয়েকজন। সংকলনে খুমীদের নামের উৎপত্তি ও উচ্চারণভেদ, কিংবদন্তি ও রূপকথা, সমাজ ও ভাষা নিয়ে আলোচনা রয়েছে, সঙ্গে রয়েছে খুমী বস্তুসংস্কৃতির আলোকচিত্র — বাঁশের ঘর ও গোলাঘর, শিকার ও সংগ্রহের সরঞ্জাম, তাঁত, ঝুড়ি ও বৈচি, এবং মাথায় বহন করার লেঙদাম বুরুং। প্রকাশনা পরিষদের আহ্বায়ক ছিলেন শিশির কান্তি চাকমা। প্রচ্ছদের পিছনে লেখা — ‘আদিবাসী পাহাড়ে জেগে থাকুক আদিবাসী চেতনা’। আর্থিক সহযোগিতায় ছিল Royal Danish Embassy।
Share
জুমজার্নেলের কোন ইবুকস ব্যবসার উদ্দেশ্যে প্রকাশিত হচ্ছে না। জুমজার্নালের কোন তথ্য বা কন্টেন্ট বিষয়ে অভিযোগ থাকলে যোগাযোগ করুন - jumjournal@gmail.com